আল-আকসার ৪৮ বছরের মুয়াজ্জিন

আল-আকসার ৪৮ বছরের মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল

আল-আকসার ৪৮ বছরের মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল

৪৮ বছর ধরে পবিত্র মসজিদুল আকসায় আজান দিয়েছিলেন মসজিদটির সুপরিচিত মুয়াজ্জিন ও কারি শায়খ নাজি আল-কাজ্জাজ। শনিবার ইন্তেকাল করেছেন তিনি। তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে শত শত ফিলিস্তিনির উপস্থিতিতে এই প্রবীণ মুয়াজ্জিনকে শেষ বিদায় জানানো হয়।