স্বাধীনতার পর ফেনী-১ সংসদীয় আসনে প্রথমবার নৌকার প্রাথী হিসেবে জয় পেয়েছিল ১৯৭৩ সালে। আর দীর্ঘ ৫০ বছর পর ওই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি প্রায় ১ লাখ ৭৮ হাজার ভোটের ব্যবধানে এই আসনটিতে বিজয়ী হলেন |
আসন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ-৩ আসন থেকে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি মফিজুল ইসলাম কামালকে লক্ষাধিক ভোটে ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জামালপুর-৪ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ৪৭ হাজার ৬৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। আর ঈগল প্রতীকের প্রার্থী ডা. মুরাদ হাসান ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
পঞ্চগড়ের দুটি আসনেই বিশাল ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের জয় হয়েছে।পঞ্চগড়-১ আসনে (পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া) নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা ও পঞ্চগড়-২ আসনে (বোদা ও দেবীগঞ্জ) রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন চতুর্থবারের মতো জয়ী হয়েছেন।
নোয়াখালী প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনা শেষে অবশেষে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের সব প্রার্থীরা জয়লাভ করেছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা এবার মাত্র দু’টি আসনে জিতেছেন। কয়েক দফা দেনদরবার করে শেষ পর্যন্ত ছয়টি আসনে সমঝোতা হয়। জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দু’টি ও জাতীয় পার্টি (জেপি) একটি। এবার ছয়টি আসনে সবাই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। জয়ী হয়েছেন কেবল রাশেদ খান মেনন আর রেজাউল করিম তানসেন।
চুয়াডাঙ্গার দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দুটি আসনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ছয়টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। রোববার অনুষ্ঠিত ভোটে জেলার চারটি আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা।
রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকাল ৪টায়।