বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে ঢাকার সাভার ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আসামি
ভোলায় রাখাল সেজে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তজুমদ্দিন থানা পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আ. রহিমকে গ্রেফতার করে। তিনি ওই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর নাসরিন গ্রামের জেবল বেপারীর ছেলে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহকে হত্যার ঘটনায় অভিযুক্ত আরেক আসামিকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোমিনুল ইসলাম ওরফে টিপুকে ১৪ বছর পর গ্রেফতার করেছে র্যাব। টিপু গ্রেফতার এড়াতে প্রথমে ঢাকার বাইরে চলে যান এবং পরে দীর্ঘ সময় তাবলীগের চিল্লায় গিয়েছিলেন।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হাতিয়ার ঘোনা এলাকা থেকে চাঞ্চল্যকর নুরুল আবসার হত্যা মামলার ২নং আসামি মোঃ জাবের (২৬) কে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় তিন পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে ও কুপিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিকলী উপজেলা সদরের পূর্বগ্রাম এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিসহ ৩৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় গ্রেফতারকৃত পাঁচ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- ১. মো. আলী হোসেন (৫৩), ২. মো. খৈয়াম পারভেজ (৫২), ৩. কামরুজ্জামান খাঁন (৪৫), ৪. মো. বশির উদ্দিন তালুকদার (৪২), ৫. মো. নুরুল ইসলাম শেখ (৬০)।
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রাসেল ফরাজী (৩৩) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। রাসেল ফরাজী পিরোজপুর জেলার সদর থানার ডুমরী তলা এলাকার মো. আজাহার ফরাজীর ছেলে।