আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, কাবুলের দাশতি বারচি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর শুক্রবার সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে
আহত ২
দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে পদদলিত হয়েছে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় নেত্রকোণার পৌর শহরের ছোটবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষর ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশসহ ২২ জন আহত হয়েছেন।
কুমিল্লার নাঙ্গলকোটে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় অটোভ্যানের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রোনেক্সে (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।
ফরিদপুরের সালথায় ব্যাটারি চালিত অটোরিকশা আটকে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটেরও খবর পাওয়া যায়। রোববার উপজেলার গট্টি ইউনিয়নে রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাত বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।