উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আহ্বান
নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অপতৎপরতা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
মিয়ানমারে সহিংসতা অব্যাহত থাকায় চলতি মে মাসের শেষ নাগাদ শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং এর আওতা বিস্তারের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
একটি মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মানবিক সমাজ গড়ে তুলতে যুব সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যায় সহযোগিতার জন্য যারা অভিযুক্ত, তাদের রাজনৈতিক অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ভারত ও পাকিস্তানের নেতাদের উদ্দেশে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, আপনারা উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের সঠিক মানদণ্ড নিশ্চিত না হলে ন্যায্য রূপান্তর সম্ভব নয়, বরং ‘গ্রীনওয়াশিং’ প্রবণতা বাড়ে। তিনি বলেন, টেকসই পরিবর্তন কেবল জ্বালানি খাতে সীমাবদ্ধ রাখা যাবে না।
২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনার জন্য স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।