রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের তীব্রতা আবার বাড়তে শুরু করেছে। রুশ হামলায় নিহত ১৩। হামলা জোরদারের পর ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়ার কিছু এলাকায় অগ্রসর হয়েছে ।
ইউক্রে
রাশিয়ার দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে পালটা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। চলতি সপ্তাহে শুরু হওয়া এই হামলায় বেশ সফলতাও পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার দখলে থাকা বেশ কিছু এলাকাও নিজেদের দখলে নিয়েছে ইউক্রেন বাহিনী।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সীমান্তে রুশ ভূখণ্ড সুরক্ষার জন্য তিনি ইউক্রেনের আরো কিছু অংশ দখল করার জন্য তার সৈন্যদের নির্দেশ দিতে পারেন। ইউক্রেনের বাহিনী পাল্টা হামলা চালাতে গিয়ে 'ভয়াবহ বিপর্যয়ের' মুখে পড়েছে উল্লেখ করে তিনি এই আভাস দিয়েছেন।
রুশ সামরিক ব্লগার ইউরি কোতেনোক দাবি করেছেন যে ইউক্রেনে একজন উচ্চপদস্থ রাশিয়ান জেনারেলকে হত্যা করা হয়েছে। ক্রেমলিন-পন্থী এই ব্লগারের মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ৪,৪২,০০০ জন ফলোয়ার রয়েছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট দপ্তরের উপপ্রধান ইগোর জভকা জানিয়েছেন, ন্যাটো জোটভুক্ত ১০টির বেশি দেশ ইউক্রেনকে এই জোটের সদস্য হিসেবে দেখতে চায় না ।
রাশিয়ার কাছ থেকে তিনটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বহুল অনুমিত পাল্টা আক্রমণে এটিকে প্রথম সাফল্য বিবেচনা করা হচ্ছে। দনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাতনে ও নেসকুচন ও মাকারিভকা নামের গ্রাম তিনতে তারা এই বিজয় অর্জনের দাবি করেছে
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত 'কাউন্টার অফেন্সিভ' বা পাল্টা অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বাঁধ ধসের ঘটনায় সৃষ্ট্র বন্যায় নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। শুক্রবার মস্কো সমর্থিত খেরসন প্রশাসন এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ ও বিশাল একটি বাঁধ রাশিয়া বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে বলে কিয়েভ অভিযোগ করছে। তারা বলছে ইউক্রেনীয় বাহিনী যাতে নিপ্রো নদী পার হয়ে দেশটির দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ওপর পাল্টা সামরিক আক্রমণ চালাতে না পারে সেজন্যই বাঁধটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
ইউক্রেনের বিভিন্ন শহরে সোমবার সারারাত ধরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভে এখনো সতর্কতা জারি রয়েছে।