যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে, তারা প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়েছে। সম্পর্কের বরফ গলাতে চীনের মধ্যস্থতায় তাদের মধ্যে এ চুক্তি হয়।
- জাবিপ্রবিতে ৫ কিলোমিটার ম্যারাথনের উদ্যোগ ছাত্রদলের
- * * * *
- বড় আকারের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্রকাশ
- * * * *
- মাদ্রিদে দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- * * * *
- রাষ্ট্রদূত হলেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান
- * * * *
ইরান
ইউক্রেনে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ও তার জোট ন্যাটোর সরবরাহ করা কিছু অস্ত্র ও সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে রাশিয়া। আর এসব অস্ত্র ও সরঞ্জাম নিজেদের মতো করে গড়ে নেয়ার চেষ্টা করছে ইরান। বিষয়টির সাথে সংশ্লিষ্ট চারটি সূত্রের সাথে আলাপ করে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
পুনরায় সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরান। দেশ দু’টির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
ইরানে নতুন করে মেয়েদের স্কুলে স্কুলে বিষাক্ত গ্যাসের হামলা হচ্ছে – এমন খবরে আতংক ছড়িয়ে পড়েছে। ২৬টি স্কুলের শত শত ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানে গত বছর নভেম্বর মাস থেকে অন্তত ৭০০ জন ছাত্রীকে স্কুলের ভেতর বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয়েছে।অনেকে মনে করছেন, মেয়েদের স্কুলে যাওয়া ঠেকাতে স্কুলগুলো বন্ধ করার উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইরানের দুটি যুদ্ধজাহাজ নোঙর করার অনুমতি দিয়েছেন। রোববার অনুমতি পাওয়ার পর রিও ডি জেনিরোতে যুদ্ধজাহাজ দুটি নোঙর করেছে।
ইরান ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ মোকাবেলায় তেহরানের নেয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউ ও ব্রিটেন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
প্রেসিডেন্ট শি জিনপিং-এর আমন্ত্রনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিন দিনের সরকারি সফরে ১৪ ফেব্রুয়ারি চীন যাচ্ছেন।
শুক্রবার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে একথা জানিয়েছেন রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। তিনি আরো বলেন, দুই পক্ষ এরইমধ্যে ব্যাংকিং খাতে সহযোগিতা বাড়িয়েছে।
ইরানের একটি সামরিক কারখানায় ড্রোন হামলার পেছনে দৃশ্যত ইসরাইল ছিল বলে মার্কিন কর্মকর্তারা মন্তব্য করেছেন।