বিগত কয়েক মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে ইরাকে সরবরাহকৃত ইরানি গ্যাসের পরিমাণ চারগুণ বেড়েছে বলে জানিয়েছে আঞ্চলিক তেল ও গ্যাস বিশ্লেষণকারী কোম্পানি মিটস।
ইরান
গাজা-নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া তেহরান সফর করার ইরানি পররাষ্ট্রমন্ত্র হোসাইন আমির আবদুল্লাহহিয়ানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। হামাস শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ইরানের সেনাবাহিনী ওমান উপসাগর থেকে একটি তেল ট্যাঙ্কার আটক করার দাবি করেছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারটি ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর সেটিকে আটক করা হয় বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল।
হজ ফ্লাইটের বাইরে ইরান থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে সৌদি আরব।
ইরান ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বাড়তে থাকায় যেকোনো মুহূর্তে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বৈরিতা নতুন করে বেড়ে সেখানেও সঙ্ঘাতের সূচনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ইরান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফোনালাপে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সৌদি আরবে ইরানি দূতাবাসের দরজা খুলেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটে সাত বছর পর বুধবার প্রথমবারের মতো এই দরজা খুলে যায়।
ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধিদল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল শাখা নতুন একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন এই ড্রোনের নাম দেয়া হয়েছে মিরাজ-৫৩২ এবং ইরানের তরুণ বিশেষজ্ঞরা এই ড্রোনের নকশা ও উৎপাদনের কাজ করেছেন।