অনিয়মের কারণে গত ১২ অক্টোবর স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের ৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় তদন্ত করতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি
নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে ৮০টি নতুন দল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে।রোববার (৩০ অক্টোবর) ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান আবেদন জমা দেয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-১৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।সংস্থাটির মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা সোমবার বলেছেন, ওআইসি'র পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সাথে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত।
গাইবান্ধা উপনির্বাচন বন্ধের পর পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সাথে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনে নির্বাচন স্থগিত করা নির্বাচন কমিশনের ‘বেপরোয়া’ সিদ্ধান্ত নয়।তিনি বলেন, এটি বরং একটি ‘সুচিন্তিত’ সিদ্ধান্ত ছিল, যা সমস্ত কমিশনারের সাথে পরামর্শ করেই নেয়া হয়েছিল।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
কুবি প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি, এশিয়া) চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের দল CoU_Unpredictable_3207৷ এছাড়া ন্যাশনাল র্যাংকিং-এ ১৬ তম স্থান দখল করে নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়৷
ইসি যা বলবে সাংবিধানিকভাবে সরকার তা মানতে বাধ্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, সরকারি দলের প্রতি আবেদন হচ্ছে, তারা তো দেশ চালায়।