ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকারের মূল উদ্দেশ্য উচ্চবিত্ত মানুষের যাতায়াতের ব্যবস্থা করা নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াত নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।