অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি, গবেষণার আধুনিকতা এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগের কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা দিন দিন সেখানে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠছেন।
উচ্চশিক্ষা
মালয়েশিয়া রোহিঙ্গা মানবিক সঙ্কট নিরসন এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ১ ডিসেম্বর (রোববার) এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ’ বিষয়ক সেমিনার আয়োজিত হয়েছে। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ মিজান
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং একাডেমিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), ব্রিটিশ কাউন্সিল এবং একুমেনের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেছেন।
অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামী শনিবার (২ মার্চ) অস্ট্রেলিয়া উচ্চশিক্ষা মেলা-২০২৪ দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে এডুকেশন কানেক্ট।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে হবে।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের দক্ষতা-যোগ্যতা না থাকলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
গত বছর ২০২২ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। এ বছর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন। গতবছরের তুলনায় এবার জিপিএ-৫ পেয়েছেন প্রায় অর্ধেক। তারপরও পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে শঙ্কায় রয়েছেন অধিকাংশ শিক্ষার্থী। শুধু শিক্ষার্থীরাই নন চিন্তায় রয়েছেন অভিভাবকরাও।
মানসম্পন্ন উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা (২০১৮-২০৩০) বাস্তবায়ন করতে হলে জাতীয় বাজেটে উচ্চশিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।