এ বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ৩০ মে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এইচএসসি
বাংলাদেশ নৌবাহিনী ২০২৪-এ অফিসার ক্যাডেট ব্যাচে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম। প্রতিষ্ঠানটি তাদের ঋণ কার্যক্রমে লোকবল নিয়োগ দেবে।
এবার শিক্ষা মন্ত্রণালয় সদ্য প্রকাশিত এইচএসসির ফলের ওপর ভিত্তি করে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।
২০২২ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস না করা ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। আগামী দশ দিনের মধ্যে লিখিতভাবে এ কারণ ব্যাখ্যা করে বোর্ডকে জানাতে হবে।
প্রাথমিকের পর এবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করছে সরকার। এ ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে।
বুধবার দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবারের এইসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি।
এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে আজ। এতে জিপিএ-৫ ও পাসের হার কমেছে।
এইচএসসি-সমমানে ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৫দশমিক ৯৫ শতাংশ বলে জানা গেছে।আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন।