রাজধানীর মেরুল বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯) নামে বি এন স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সোয়াইব (১৮) ও রূপম দত্ত (১৯) নামে দুই পলিটেকনিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের সিভিল চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এইচএসসি
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মঙ্গলবার দেশের নয়টি শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) ২য় পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এইচএসসি পরিক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নে ধর্মীয় স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের একটি প্রশ্ন নিয়ে দেশজুড়ে সমালোচনার পর সেই প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনকারীদের চিহ্নিত করা হয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের একটি প্রশ্নে ‘সাম্প্রদায়িক উসকানি দেয়ার’ ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে ‘উসকানিদাতাকে’ চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
আজ রোববার সারাদেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ছয় লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় নয় হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
আগামি রোববার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যশোর প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা দিপু মনি বলেছেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সাথে জনগণের কোন সম্পর্ক নেই।
সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। এ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। একই দিনে শিক্ষার্থীদের সকালে-বিকেলে দুই বিষয়ে পরীক্ষা থাকায় তা পরিবর্তন করে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।