২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সংশোধিত) আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এইচএসসি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ জানুয়ারির প্রথম সপ্তাহে করার আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২০২০ সালের এইচএসসি ও সমমানের ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফলের বিষয় ছাড়াও তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সচল করা, বই উৎসবসহ শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন।
চলতি ডিসেম্বর মাসেই ২০১৯-২০ উচ্চমাধ্যমিক ও সমমান (এইচএসসি)-এর ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। করোনা মহামারির কারণে এবার এসএসসি পরীক্ষা নেওয়া হয়নি
করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘ সময় পেছানো পর চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দুই মাস পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এইচএসসি-সমমানের ফল তৈরিতে নীতিমালা করা হচ্ছে। সেই নীতিমালার উপর ভিত্তি করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যে পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু হয়েছে। ফলাফল তৈরি করতে জিপিএ গ্রেড নির্ণয়ের রূপরেখা করে চলতি মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা করোনভাইরাসের কারণে বাতিল হয়েছে। শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসির ফল প্রকাশ করা হভে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।