কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে।
এইচএসসি
২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ তালিকায় কেন্দ্র ও এর আওতায় কোন কোন কলেজ রয়েছে তা তুলে ধরা হয়েছে।
করোনা মহামারির কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ গত ৪ সেপ্টেম্বর শেষ হয়েছে। এবার ফরম পূরণ করেছে ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী।
এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে আসতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সেই সাথে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আট বিষয়ের উপর ষষ্ঠ সপ্তাহের আ্যসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে আজ।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
মহামারি করোনার কারণে চলতি বছর প্রথমবারের মতো একটি সফটওয়্যারের মাধ্যমে ফরম পূরণ শুরু করেছে শিক্ষাবোর্ডেগুলো। অনলাইনে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে বৃহস্পতিবার ১২ আগস্ট থেকে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম- ২য় সপ্তাহ) জন্য ২৩ টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাবার প্রেক্ষাপটে ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে নেবার সিদ্ধান্ত হয়েছে।
চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে।