এশিয়া কাপ ক্রিকেট ও ওয়ানডে বিশ্বকাপের মাঝেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস ক্রিকেট। সেখানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। চীনে এবারের এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ। পাশাপাশি নারী দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে আরেক সাবেক ক্রিকেটার হৃষিকেশ কানিতকারকে নিয়োগ দেওয়া হয়েছে।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
এশিয়ান গেমস
একদিনে এশিয়া কাপ ক্রিকেট, অন্যদিকে এশিয়ান গেমস। এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে একই গঠন করতে হচ্ছে দুটি করে দল। যার একটি এশিয়া কাপ খেলতে যাবে শ্রীলঙ্কায়, অন্যটি এশিয়ান গেমস খেলতে যাবে চীনের হাংঝুতে। আবার এশিয়ান গেমস শেষ হওয়ার আগেই ভারতের মাটিতে শুরু হয়ে যাবে বিশ্বকাপ ক্রিকেট।
আগামী সেপ্টেম্বরের ২৩ তারিখে চীনের হাংজুতে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের এবারের আসর। গেল মাসে এই টুর্নামেন্টটির জন্য জামাল ভুঁইয়াকে অধিনায়ক করে ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের জটিলতা কাটছেই না। আসন্ন টুর্নামেন্টটি চলাকালে এএফসি কাপ থাকায় বসুন্ধরা কিংস ও আবাহনীর খেলোয়াড়দের বাদ রেখেই ২২ জনের স্কোয়াড তৈরি করেছে বাফুফে। সেই স্কোয়াডের চারজন নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এশিয়ান গেমসের এবারের আসরে শুধু নারী ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিওএ। গতকাল (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ২০২২ হাংজু এশিয়ান গেমস আগামী বছর আয়োজনের ঘোষণা দিয়েছে চীন।নতুন তারিখ অনুযায়ী চীনের হাংজু শহরে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই গেমস অনুষ্ঠিত হবে।অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এই তারিখ ঘোষণা করেছে।