শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। সবচেয়ে বেশি এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলের তালিকায় শ্রীলঙ্কা আছে দুই নম্বরে, দলটি পাঁচবার এশিয়া কাপের শিরোপা নিয়েছে।
- করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত
- * * * *
- মেজো সন্তান কি পরিবারে এক ‘বিচ্ছিন্ন মানুষ’?
- * * * *
- জুবিনের মৃত্যু তদন্তে নয়া মোড়, আসাম সরকারকে আইনি নোটিশ
- * * * *
- স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার
- * * * *
- নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি, বগুড়ায় কারখানাকে জরিমানা
- * * * *
এশিয়া
আসন্ন এশিয়া কাপে অংশ নিতে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২৭ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফর্মেটের এই টুর্নামেন্ট।
এশিয়া কাপ ২০২২ শুরু হতে আর বেশি দেরি নেই। ২৭ অগাস্ট সংযুক্ত আরব আমিরাতে মূল রাউন্ডের ম্যাচগুলো শুরু হতে চলেছে। এ উপলক্ষে নতুন ট্রফি উদ্বোধন করা হয়েছে। কেউ কেউ বলছেন, এটিই এ যাবৎকালের সেরা ট্রফি। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী এই ট্রফির উদ্বোধন করেছেন। শিরোপা জয়ী দল এটি নিয়েই ঘরে ফিরবে।
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের মতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসন্ন এশিয়া কাপ ও অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একক রাজত্ব করবেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
চোটের ধকল কাটিয়ে লম্বা সময় পর মাত্রই আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিলেন হাসান মাহমুদ। হতাশার জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের খানিকটা প্রাপ্তি ছিল তার বোলিং।
আসন্ন এশিয়া কাপে মেইক শিপ্ট ওপেনারের পরিকল্পনা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাই এশিয়া কাপের জন্য ঘোষিত দলে দুইজন স্বীকৃত ওপেনার রেখেছে বাংলাদেশ।
চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তাই আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। দলে অনেক দিন পর ফিরেছেন সাব্বির রহমান রুম্মন ।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তিন-চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন লিটন কুমার দাস। এতে চলমান ওয়ানডে সিরিজে তাকে আর পাওয়া যাবে না। শুধু তাই নয়, একইসাথে আসন্ন এশিয়া কাপে তার খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এশিয়া কাপে ১৫তম আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এশিয়া কাপ ২০২২ আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসর, শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে।