এশিয়া কাপ টি-টোয়েন্টি শিরোপা লড়াইয়ে আজ মাঠে নামছে দুই পরাশক্তি পাকিস্তান আর শ্রীলঙ্কা।
- করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত
- * * * *
- মেজো সন্তান কি পরিবারে এক ‘বিচ্ছিন্ন মানুষ’?
- * * * *
- জুবিনের মৃত্যু তদন্তে নয়া মোড়, আসাম সরকারকে আইনি নোটিশ
- * * * *
- স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার
- * * * *
- নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি, বগুড়ায় কারখানাকে জরিমানা
- * * * *
এশিয়া
এশিয়ার কাপ ১৫তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইটি এবার সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপের ফাইনালের আগে ‘ড্রেস রিহার্সেল’ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না পাকিস্তান । সুপার ফোরের শেষ ম্যাচে বোলারদের নৈপুন্যে লংকানরা ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকা-পাকিস্তান।
নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বোলিং তোপে ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে পাকিস্তান।সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান শানাকা।
এশিয়া কাপের ১৫তম আসরের সুপার ফোর থেকেই বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে যাওয়ায়, ফাইনালে উঠতে ব্যর্থ ভারত। ভারতের এমন পারফরমেন্সে ক্ষুব্ধ দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
সুপার ফোরের লড়াই শেষ হওয়ার আগেই এশিয়া কাপের ১৫তম আসরের টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগামী ১১ সেপ্টেম্বর ফাইনালে লড়বে এই দু’দল।
গ্যালারিতে তখন আফগানিস্তানের জাতীয় পতাকার সাথে সমান তালে পাল্লা দিচ্ছে ভারতের জাতীয় পতাকা। চক চক করছে ভারতীয় সমর্থকদের চোখ-মুখ। পাকিস্তানের হার মানেই টিকে থাকবে ভারত। অন্য দিকে, পাকিস্তানের সমর্থকদের মুখ থমথমে। শেষ দু’ওভারে চার উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে ফেলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।
হাতে শেষ উইকেট নিয়ে ইনিংসের শেষ ওভারে জিততে ১১ রান দরকার পাকিস্তানের। এমন অবস্থায় শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে পাকিস্তানকে অবিস্মরণীয় জয়ে এশিয়া কাপের ফাইনালে তুললেন দশ নম্বরে ব্যাট হাতে নামা নাসিম শাহ।
এশিয়া কাপের প্রথম রাউন্ডে ভারতের বিরুদ্ধে হারলেও সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। বাবর আজমের দল দারুণ উজ্জীবিত।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো লংকানরা। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় শ্রীলংকা। ফলে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলংকা। আর প্রথম ম্যাচে পাকিস্তানের পর এবার শ্রীলংকার কাছে হেরে ফাইনাল উঠার সুযোগ একরকম শেষ হয়ে গেল ভারতের।