ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বাড়িতে বৈদ্যুতিক মোটরের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছেন রাসেল। দ্রুত চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে সিয়াম নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে তন্ময় সরকার (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রাজু আহমেদ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) নগরীর বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম বিথী দেবনাথ (১৬)। সোমবার বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ড সহস্রধারা ঝরনায় নিখোঁজ হওয়া তাহসিন আনোয়ার (১৭) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।
বগুড়ার শিবগঞ্জে স্কুলের বিদায় অনুষ্ঠানের আগের রাতে বন্ধুদের সঙ্গে মাদক সেবনের পর সিহাব হাসান সৈকত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন।
রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় বন্ধুদের সাথে ঘুরে এসে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ওই শিক্ষার্থীর নাম নাজমুল সাকিব নিলয় (১৬)। নিলয় দনিয়া এ কে হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ১৬ তলা ভবনে থেকে পড়ে ফাতেমা ভুইয়া পুতুল (১৫) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা সোয়া এগারোটার দিকে এ ঘটনা ঘটে। সে স্থানীয় ইন্টেলিজেন্সিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে আবদুল্লাহ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।