ওয়ানডে ক্রিকেটে যে আধিপত্যর কথা বাংলাদেশের ক্রিকেটারদের মুখে শোনা যায়, শেরে-ই-বাংলায় কান পাতলেই বোঝা যায়, সেই প্রবল আত্মবিশ্বাস আর হৃদয় নিংড়ানো গর্বে নিশ্চিতভাবেই প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল আফগানিস্তান।
ওয়ানডে
জরুরি সংবাদ সম্মেলন ডেকে আজ থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এবার তার বদলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুই দফা বাগড়া দেয় বৃষ্টি। এবার আরও একবার বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ২১.৪ ওভারের পর বন্ধ হয়ে যায় খেলা।
আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ। তিন সপ্তাহ বিরতির পর খেলায় ফিরছে টাইগাররা। একই সিরিজ আর একই প্রতিপক্ষ হলেও ফরম্যাটটা এবার ভিন্ন; তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মোকাবেলা করবে তামিম বাহিনী।
টেস্টের পর এবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদির উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করা হয়।
রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে একমাত্র টেস্ট জয়ের পর তারকা স্পিনার রশিদ খানের প্রত্যার্তনে শক্তিশালী হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়াডে সিরিজও নিজেদের আধিপত্য বিস্তারের অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল।
ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি। এখন বল মাঠে গড়ানোর প্রতীক্ষা।
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শনিবার ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে গেছেন মোট ১৩ ক্রিকেটার, তবে ছিলেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।