ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি মোহা: শফিকুল ইসলামকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
কমিশন
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য সরকার চায় বাংলাদশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা চাই বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পূজামণ্ডপে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। এছাড়া যারা একডোজ টিকাও নেননি কিংবা যারা পঞ্চাশোর্ধ, তাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।
নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার জানিয়েছেন,বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ব্যবস্থাকে ম্লান করে দিয়েছে । তিনি বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো ছিল, শতকরা ৬৯ দশমিক ৩৪ ভাগ। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদে ৪৩ জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া, নির্বাচনকে ম্লান করে দিয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি 'সিরিজ মিটিং' করে বলেছে যে, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা। কিন্তু নির্বাচন তো কোন সরকারের অধীনে হয়না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে।
রাশিয়া বলেছে, জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের বাইরে থেকে অন্তত তিনটি সাইবার হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
নতুন নির্বাচন কমিশনও আইন অনুযায়ী গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচন দেখতে সাতদিনের সফরে রাশিয়া গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার(১৬সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৩৮ নম্বর ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।