যশোর প্রতিনিধি:অবিলম্বে যশোরে মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ হাসপাতাল বাস্তবায়নের দাবিতে মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটি।
কলেজ
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরচাপায় আবু বক্কর সিদ্দিক নামে (৪০) এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘ্যনেশম-আমিনবাজার সড়কের মটেরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দুই বছর পর আবারো বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করতে যাচ্ছে সরকার। এ জন্য আগামী ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
ঢাকা কলেজের ছাত্রাবাস খুলবে আগামী ৩০ সেপ্টেম্বর। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। ওই দিন বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা তাদের জন্য বরাদ্দ করা সিটে উঠতে পারবে।
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর ক্যাম্পাস মুখরিত হলো ১ম বর্ষের নবাগত ছাত্রী এবং ২য় ও ৫ম বর্ষের ছাত্রীদের আগমনে।
করোনার মধ্যে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ সোমবার থেকে খুলছে দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজ। তবে মেডিকেল কলেজ খুললেও সব বর্ষের ক্লাস একসঙ্গে শুরু হবে না।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে স্কুল কলেজে ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৬ নভেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।