কলেজ

উখিয়ায় কলেজ ছাত্র নিযার্তন: মূলহোতাসহ গ্রেফতার ৪

উখিয়ায় কলেজ ছাত্র নিযার্তন: মূলহোতাসহ গ্রেফতার ৪

কক্সবাজারের উখিয়ায় সুপারি চুরির মিথ্যা অভিযোগে কলেজছাত্র রায়হান শরীফকে রড ও বিদ্যুতের তার দিয়ে পাশবিক নির্যাতনের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

নানা কর্মসুচির মধ্য দিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন আকিজ কলেজিয়েট স্কুলের ১৩ শিক্ষার্থী

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন আকিজ কলেজিয়েট স্কুলের ১৩ শিক্ষার্থী

যশোরের ঝিকরগাছার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুল থেকে ১৩ শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ৬ জন ছাত্র ও ছাত্রী রয়েছে ৭ জন। এর মধ্যে দুজন ভাই-বোন রয়েছেন।

এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং-এ চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন কুবি টিম

এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং-এ চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন কুবি টিম

কুবি প্রতিনিধি: এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে এশিয়া ঢাকা রিজিওনালে চট্টগ্রাম বিভাগের বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম 'CoU unpredictable 3207'। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই দলের সদস্যরা।

যশোরে পাঁচ’শ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন

যশোরে পাঁচ’শ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন

‘সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবার’ ব্রত নিয়ে যশোরের পুলেরহাটে প্রতিষ্ঠিত পাঁচ’শ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এর শুভ উদ্বোধন করা হয়েছে।

যশোরের পুলেরহাটে শনিবার উদ্বোধন হচ্ছে নবনির্মিত ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল

যশোরের পুলেরহাটে শনিবার উদ্বোধন হচ্ছে নবনির্মিত ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চালের সাধারণ মানুষের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের কথা চিন্তা যশোর শহরতলীর পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত ১১ তলা বিশিষ্ট অত্যাধুনিক ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে শনিবার (১১ মার্চ) । 

ভিকারুননিসা’র ৫৬ শিক্ষার্থীর সহদোরাকে ভর্তি নেয়ার নির্দেশ আপিলে বহাল

ভিকারুননিসা’র ৫৬ শিক্ষার্থীর সহদোরাকে ভর্তি নেয়ার নির্দেশ আপিলে বহাল

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ৫৬ শিক্ষার্থীর সহদোরাকে ভর্তি নিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের করা পৃথক চারটি আবেদন খারিজ করে সোমবার (৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

বগুড়ায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

বগুড়ায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

বগুড়া সদরে ট্রাক চাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহরে চারমাথা এলজিইডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রাকিবুল হাসান (২৩) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।

আদ্-দ্বীন মেডিকেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আদ্-দ্বীন মেডিকেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।