মরণবাঁচন ম্যাচ ছিল। তাতে হংকংকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে পাকিস্তান। হংকংকে মাত্র ৩৮ রানে অল-আউট করে ১৫৫ রানের জয় পেয়েছেন বাবর আজমরা। সেইসাথে এশিয়া কাপের ‘সুপার ফোরে’ উঠে গেলেন। আগামী রোববার 'সুপার ফোরে' ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।
কাপ
মাত্র ৩৮ রানে অল আউট। বাবর আজমদের কাছে লজ্জার হার হংকংয়ের। আর সেই দৌলতে এশিয়া কাপে আট দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো ভারত-পাকিস্তানের মেগা লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। চলতি টুর্নামেন্টে প্রথম সাক্ষাতে টিম ইন্ডিয়ার কাছে হারতে হয়েছে বাবরদের। তবে এবার সময় হয়েছে পাল্টা জবাবের।
সুপার ফোরে যেতে হলে জিততে হবে এমন ম্যাচে হংকংকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করলো পাকিস্তান। ৩৮ রান অল আউট করে দিয়ে ১৫৫ রানের বিশাল জয় পায় বাবর আজমের দল।
অবিশ্বাস্যভাবে শ্রীলংকার কাছ হেরে এশিয়া কাপের ১৫তম আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো গত দুই আসরের ফাইনালিষ্ট বাংলাদেশ।
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।একটি পরিবর্তন ছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলটিই অপরিবর্তিত রেখেছে অস্ট্রেলিয়া।
এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে অনেকটাই ব্যাকফুটে আছে বাংলাদেশ।
হার দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার (৩০ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
বাঁ-হাতি ব্যাটার নাজিবুল্লাহ জাদরানের ব্যাটিং ঝড়ে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। শ্রীলংকার পর বাংলাদেশকে হারিয়ে গ্রুপ থেকেসবার আগে টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান।
এশিয়া কাপের এবারের আসরে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে টাইগারদের নেতৃত্বে থাকবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
প্রথম বাংলাদেশী হিসেবে সাদা বলের ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেছিলেন অলরাউন্ডার অলক কাপালি। পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে এই ইতিহাস গড়েছিলেন অলক কাপালি।