কারাগার

জালিয়াতি মামলায় বরগুনার তালতলীর মাদরাসা সুপারসহ চারজন কারাগারে

জালিয়াতি মামলায় বরগুনার তালতলীর মাদরাসা সুপারসহ চারজন কারাগারে

বরগুনার তালতলী উপজেলার একটি বালিকা দাখিল মাদরাসার অফিস সহকারী নিয়োগকে কেন্দ্র করে ডিজির প্রতিনিধি ডক্টর আবুল কালাম আজাদের স্বাক্ষর জাল করার অভিযোগে দায়ের করা জালিয়াতি মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

আলোচিত টিকটকার টুকটুকি কারাগারে

আলোচিত টিকটকার টুকটুকি কারাগারে

তিন দিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে টিকটকার জান্নাতুল ফেরদৌস টুকটুকিকে কারাগারে পাঠানো হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্মানহানির অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সনেট কারাগারে

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সনেট কারাগারে

 সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি সভাপতি এ এস এম আল সনেটকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু

গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন

চট্টগ্রাম ও বান্দরবান কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আরও ২২ বম

চট্টগ্রাম ও বান্দরবান কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আরও ২২ বম

বান্দরবানের রুমা ও থানচিতে দুই ব্যাংকে কেএনএফ’র হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২২ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও বান্দরবান কারাগার থেকে এই ২২ জন জামিনে মুক্তি পেয়েছেন। 

গণঅভ্যুত্থানের সময় কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার

গণঅভ্যুত্থানের সময় কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া সাকিব ওরফে বাবু (২৩) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ফাঁসির আসামিকে গ্রেফতার করেছে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।

কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে

কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। এ ঘটনায় ৮ শ্রমিককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। এছাড়া কারখানার মালিক-শ্রমিকসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি করা মার্কিন নাগরিক কারাগারে

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি করা মার্কিন নাগরিক কারাগারে

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে।

ব্রিটিশ দম্পতির অবস্থা আশঙ্কাজনক আফগান কারাগারে

ব্রিটিশ দম্পতির অবস্থা আশঙ্কাজনক আফগান কারাগারে

আফগানিস্তানে তালেবানের হাতে আটক ব্রিটিশ দম্পতি ব্রিটিশ দম্পতি পিটার ও বারবি রেইনল্ডসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তাদের সঙ্গে আটক থাকা চীনা-মার্কিন নারী ফে হল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ওরা আক্ষরিক অর্থেই মারা যাচ্ছে, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।’