বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) মো: হাফিজ উদ্দিন আহমেদের ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
কারাদণ্ড
নাশকতার পৃথক মামলায় বিএনপির ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এসব রায় ঘোষণা করেন।
নড়াইলে কালিয়া উপজেলা সদরের চেম্বারে ডাক্তারি পাশ না করে মৃত চিকিৎসকের নাম ব্যবহার করে রোগী দেখার সময় মো. মোতাহার হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল আলম মজনুসহ ১৯ জনের প্রত্যেকের দুই বছর করে সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
নাশকতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ বিএনপি-জামায়াতের ১০৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
১০ বছর আগে রাজধানীর তেজগাঁও থানায় করা নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও ঢাকা সিটির সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিএনপির ১০ নেতাকর্মীর তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের হয়রানির অভিযোগে আব্দু রহিম নামে এক ভ্রাম্যমাণ ফটোগ্রাফারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিভিন্ন অভিযোগে ফটোগ্রাফারদের ১২টি ক্যামেরা জব্দ করা হয়।
রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়াকে অর্থপাচারের আরেক মামলায় সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজধানীর উত্তরখান থানায় দায়ের করা নাশকতা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ জন নেতাকর্মীকে আড়াই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
রাঙ্গামাটিতে শিশুকে বলাৎকারের দায়ে মো. ওমর সাদেক রিয়াদ (২১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।