অনেক ক্ষেত্রে মানুষ সাফল্যের সংজ্ঞা যে রকম করে কল্পনা করে মহান আল্লাহর দরবারে তার মূল্যায়ন সম্পূর্ণ ভিন্ন রকমও হতে পারে। দুনিয়ার জীবনে কেউ বীর, কেউ আলেম, কেউ দানবীর। সমাজ তাদের সম্মানের আসনে বসায়, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন বিচার হবে অন্তরের নিয়ত অনুযায়ী, সেখানে বাহ্যিক অর্জন প্রসিদ্ধি নয়, বরং অন্তরের উদ্দেশ্যই হবে আসল মানদণ্ড।
কিয়ামত
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে হাদিসে বহু গুরুত্বপূর্ণ সংবাদ দিয়েছেন। যেগুলো শুধু কিয়ামতের আলামতই নয়, বরং প্রত্যেক যুগের মানুষের জন্য সতর্কবার্তা ও আত্মসমালোচনার আয়নাও বটে। মানুষের জ্ঞানচর্চা, সময়ের বরকত, সামাজিক শান্তি ও মানবিক নিরাপত্তা যখন ক্রমশ দুর্বল হতে থাকে, তখন তা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত নিদর্শনের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। এমনই এক গভীর তাৎপর্যপূর্ণ হাদিসে তিনি কিয়ামতের পূর্ববর্তী সমাজচিত্র আমাদের সামনে তুলে ধরেছেন।
কিয়ামতের দিন হাশরের মাঠে সব মানুষ আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভের প্রত্যাশী হবে। ভয়ংকর সেদিন তিন ব্যক্তির ওপর আল্লাহ নারাজ থাকবেন।
আদী ইবন হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি নেই যার সঙ্গে তার রব কিয়ামতের দিন কথা বলবেন না। তখন তার এবং তার রবের মাঝে কোন অনুবাদকও থাকবে না।
আল্লাহর ওপর ঈমান আনা সবার জন্য জরুরি। কারণ, ঈমান না থাকলে আল্লাহ তায়ালা পরকালে ক্ষমা করবেন না। আল্লাহর ওপর ঈমান থাকলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করবেন এবং পরকালে চিরস্থায়ী জান্নাত দান করবেন।
কিয়ামতের ৪০ দিন আগে পৃথিবীতে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। সে মানুষকে বিপথগামী করতে সবধরনের চেষ্টা চালাবে। মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই।
কিয়ামতের দিন হবে বিভীষিকাময়। সেদিনের ভয়াবহ অবস্থার কথা হাদিসে এসেছে।
পরকালের সূচনা হয় মৃত্যুর পর থেকে। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটবে কিয়ামত বা পুনরুত্থানের দিন। পরকালে বিশ্বাস ঈমানের মৌলিক স্তম্ভের অন্তর্ভুক্ত।
মানুষ প্রতিদিন যেসব কাজ করে, সেগুলোর প্রতিদান অবশ্যই পাবে। ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবে এবং মন্দ কাজ করলে মন্দ পরিণতি ভোগ করতে হবে।
মানুষ প্রতিদিন যেসব কাজ করে, সেগুলোর প্রতিদান অবশ্যই পাবে। ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবে এবং মন্দ কাজ করলে মন্দ পরিণতি ভোগ করতে হবে।