ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ঘাঁটিতে রুশ সৈন্যরা হামলা চালিয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। এছাড়া কিয়েভে গোলা বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।
কিয়েভ
ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে শুক্রবার সকালে দু’টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিমা সমর্থিত রাশিয়ার প্রতিবেশি এ দেশে মস্কোর সৈন্যরা আগ্রাসন শুরু করার এক দিন পর এ সব শব্দ শোনা গেল। এএফপি’র এক সাংবাদিক এ কথা জানিয়েছেন