রুশ সেনাদের বিরুদ্ধে এখনই বড় ধরনের কোনো হামলা চালাতে ইউক্রেন সরকারকে নিষেধ করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সরকার বলেছে, তারা সর্বশেষ যে শত শত কোটি ডলারের সমরাস্ত্র পাঠিয়েছে আগে সেগুলো পরিচালনার প্রশিক্ষণ নিতে হবে।
কিয়েভ
ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে। একইসাথে প্রশাসন বিমান সতর্কতার বিষয়ে জনগণকে মনোযোগী হওয়ার কথাও বলেছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্তত অর্ধেক লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কিয়েভের মেয়র মঙ্গলবার এ কথা জানান।
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র শহরের বাসিন্দাদের সতর্ক করে দিচ্ছেন যে রাশিয়া যদি দেশের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানতে থাকে তবে তাদের অবশ্যই এই শীতে সবচেয়ে খারাপ অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। এর মানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে হয়তো কোনো বিদ্যুৎ, পানি বা তাপ থাকবে না।
কিয়েভের মেয়র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, পরিস্থিতি আগের চেয়ে ভালো। মানুষ পানি পেয়েছে। অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ সংযোগ ফেরানো গেছে।
রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে 'কামিকাজ ড্রোন' দিয়ে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যাড্রি ইয়ারমার্ক।ইয়ারমার্ক সামাজিক মাধ্যমে বলেন, 'রুশরা মনে করেছে, এতে তাদের লাভ হবে। কিন্তু এতে আসলে তাদের হতাশাই প্রকাশ পাচ্ছে।'
ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান কনস্যুলেট হিসেবে ব্যবহৃত একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। তবে এ সময় কনস্যুলেটটি খালি ছিল। সোমবার এ কথা জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়
কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়া এবং রুশ হামলার কারনে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার প্রেক্ষিতে ইউক্রেন কর্তৃপক্ষ রাজধানীবাসীকে আবারো মাস্ক পরার নির্দেশ দিয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার ভোরে একাধিক বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। মেয়র ভিতালি ক্লিটসকো এ কথা জানান।
তিনি এক টেলিগ্রামে বলেন, ‘শহরের ডানিয়েটস্কি ও ডিপ্রোভস্কি এলাকায় বেশ কয়েকটি বিষ্ফোরণ হয়েছে, অগ্নিনির্বাপক দল সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
ইউক্রেন দনবাস অঞ্চল রক্ষায় প্রয়োজনীয় ‘সবকিছু’ করার অঙ্গীকার করে বলেছে, সেখানে রাশিয়ার প্রবল আক্রমণে কিছু এলাকায় আত্মসমর্পণ এড়াতে কিয়েভ বাহিনীকে কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে কৌশলগত পিছু হটার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।