কুকুর

কুকুরের ছোড়া গুলিতে আহত হলেন নারী

কুকুরের ছোড়া গুলিতে আহত হলেন নারী

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। কুকুরের ছোড়া গুলিতে কাছে থাকা এক নারী আহত হয়েছেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনওপি নিউজ ২ জানিয়েছে, স্কটসব্লাফের পুলিশ একটি কনভিনিয়েন্স স্টোর থেকে শটগানের গুলির শব্দের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা একটি ট্রাক দেখতে পায়, যার একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুকুরের আক্রমণ থেকে উদ্ধার লজ্জাবতী বানর

কুকুরের আক্রমণ থেকে উদ্ধার লজ্জাবতী বানর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার আমরাইল ছড়া চা বাগান এলাকা থেকে লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

রাজধানী থেকে পথকুকুর তুলে নেওয়ার গুজব, যা জানালো সিটি করপোরেশন

রাজধানী থেকে পথকুকুর তুলে নেওয়ার গুজব, যা জানালো সিটি করপোরেশন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচয়ে পথ-কুকুর অপসারণ নিয়ে একটি বিভ্রান্তিকর ও অসত্য প্রচারণা ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে ডিএসসিসির কর্মীরা নাকি উদ্দেশ্যহীনভাবে কুকুর তুলে নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখাচ্ছে। 

রাজধানীতে নতুন নজির, গুলশানের পার্কে পোষা কুকুর নিয়ে হাঁটার সুযোগ

রাজধানীতে নতুন নজির, গুলশানের পার্কে পোষা কুকুর নিয়ে হাঁটার সুযোগ

এতদিন রাজধানী ঢাকার পার্কগুলোতে কুকুর নিয়ে প্রবেশ পুরোপুরি নিষেধ ছিল। তবে যৌথভাবে কুকুর নিয়ে পার্কে প্রবেশের এই নতুন উদ্যোগ নিয়েছে গুলশান সোসাইটি এবং প্যাম্পারড পজ বাংলাদেশ। 

টাঙ্গাইলে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই দিনে আহত ৫৪

টাঙ্গাইলে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই দিনে আহত ৫৪

টাঙ্গাইলের সখীপুরে একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রবিবার ও সোমবার উপজেলার পৌর শহরসহ কালিয়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে এ ঘটনা ঘটে।

কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ

কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় লিন্ডা স্কট নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। গত সোমবার সকালে ক্রাউন হাইটস এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। 

কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৫

কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৫

কিশোরগঞ্জের নিকলীতে কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার থেকে বেলা ১২ টার মধ্যে নিকলী সদর ইউনিয়নের কুর্শা পশ্চিমপাড়া ও বন্দের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। আহতদেরকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।