কুমিল্লায়

কুমিল্লায় কমছে পানি, ক্ষয়ক্ষতি দেখে বাড়ছে বানভাসিদের কান্না

কুমিল্লায় কমছে পানি, ক্ষয়ক্ষতি দেখে বাড়ছে বানভাসিদের কান্না

কুমিল্লার বিভিন্ন স্থানে বন্যার পানি কিছুটা কমতে শুরু করছে। এতে ভেসে উঠছে বন্যার ক্ষতি। তা দেখে বানভাসিরা অশ্রুসিক্ত হয়ে অসহায়ের মতো তাকিয়ে রয়েছে। বিশেষ করে গোমতী নদীর ভাঙনকবলিত এলাকাগুলোয় ভয়াবহ ক্ষতির চিহ্ন দেখে কান্নায় ভেঙে পড়ছেন সেখানকার মানুষ। সব হারিয়ে নিস্ব মানুষগুলোর সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ।

কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন

কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন

গেল কয়েকদিনে ভারী বৃষ্টিপাত না হওয়ায় কুমিল্লায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে।এ দিকে গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গোমতী নদীর বুরবুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হওয়া আজ আরও কমেছে। ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমে বন্যা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। বন্যার ফলে দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। ভেসে উঠছে সড়কগুলো।

বন্যায় কুমিল্লায় প্রাণ হারিয়েছেন ১৪ জন

বন্যায় কুমিল্লায় প্রাণ হারিয়েছেন ১৪ জন

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। এ নিয়ে জেলায় বন্যায় মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে রাতের মধ্যে জেলার বুড়িচং, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় পাঁচ জনের প্রাণহানির ঘটনা ঘটে।  

কুমিল্লায় বাহার-সূচনার বিরুদ্ধে হত্যা মামলা, অজ্ঞাতনামা আসামি ৪০০

কুমিল্লায় বাহার-সূচনার বিরুদ্ধে হত্যা মামলা, অজ্ঞাতনামা আসামি ৪০০

কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার বড় মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০ জনকে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় একটি বীমা কোম্পানির ২ কর্মকর্তা ও চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া চালকের স্ত্রী গুরুতর আহত হন।