কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবির পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বক্তারা।