কুড়িগ্রামের আলোচিত সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে দেয়া ‘লঘুদণ্ড’ মওকুফ করেছেন রাষ্ট্রপতি। যার ফলে সাংবাদিককে হয়রানিমূলকভাবে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়ার ঘটনায় কুড়িগ্রামের সাবেক এই জেলা প্রশাসকের দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিতরে দণ্ড বাতিল হলো।
কুড়িগ্রাম
জাতীয় সংসদে আজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১সহ ৪টি বিল পাস করা হয়েছে। উত্থাপিত অন্য বিলগুলো হচ্ছে: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১, বাংলাদেশ মেডিকেল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১ ও বাংলাদেশ মেডিকেল কলেজ গভর্নিং বডিজ (রিপিল) বিল, ২০২১।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঢুষমারা থানায় বজ্রপাতে দুজন দিনমজুরের মৃত্যু হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।
কুড়িগ্রাম শহরের পাশে ধরলা সেতুর কাছে অটো রিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ দুইজন নিহত এবং ৪ জন আহত হয়েছে।
কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামারী সিমানা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের কাচুর মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মে) ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের সুলতান আহমেদের বাড়িতে রাতে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরবঙ্গসহ পুরো দেশ । তবে বয়ে যাওয়া শৈত্য প্রবাহের প্রভাবে সব থেকে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা।
পঞ্চম দফা বন্যায় কুড়িগ্রামে সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলা নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদরসহ কয়েকটি উপজেলার শতাধিক চরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।