কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদের পানি সামান্য কমলেও ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি আরও বেড়েছে। এতে এসব নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত চার দিন ধরে নদ-নদীগুলোর পানির ওঠানামার কারণে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের ঐতিহ্য এবং ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত জেলার কেন্দ্রীয় শহীদমিনার শাপলা চত্বর ভেঙ্গে সংকোচিত করার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকল গণতান্ত্রিক আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার এই শহীদ মিনার চত্বর। কুড়িগ্রামকে চেনার আইকনিক স্থাপনা। এর সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। উন্নয়নের বিকল্প পথ না খুঁজে মুছে ফেলা হচ্ছে জেলা শহরের ঐতিহ্যকে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
উজানের ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি আবারও বেড়েছে।
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
কুড়িগ্রামের সব কটি নদ-নদীর পানি আবারও বাড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিন ধরে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রবিবার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রাম জেলার নয় উপজেলায় একযোগে অভিযান চালিয়ে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ (রিং জাল) ও ৫২টি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের শূন্যপদ পূরণের লক্ষ্যে ‘৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর মৌখিক পরীক্ষা দ্রুত গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে কুড়িগ্রামে স্মারকলিপি দেওয়া হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) আওতাধীন পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্পের নির্মাণকাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট ও রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেওয়া হবে।