টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে সবগুলো নদনদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে পানি বাড়ছে তিস্তা ও দুধকুমার নদীতে এবং নদীর চরসমূহে পানি উঠে চরে বসবাসকারীদের বাড়িতে পানি ঢুকে পড়েছে।
- টানা চারবার কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি খলিল
- * * * *
- ‘সংস্কৃতিচর্চা ছাড়া কোনো সমাজ পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না’
- * * * *
- দেবীগঞ্জে সেচ প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা পাবে ৫০ হাজার মানুষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- * * * *
- বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
- * * * *
- হাম উপসর্গে পাঁচজনের প্রাণহানি, নতুন রোগী ১ হাজার ৪১৯
- * * * *
কুড়িগ্রাম
আগামী ১৮ জুন ইপিআই কেন্দ্রসমূহে জাতীয় ভিটামিন ’এ’ ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ।
পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জহির রায়হানকে সভাপতি ও ব্যাবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফাহিম সিহাব সাদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আয়েশা আবেদ ফাউন্ডেশন। টেলারিং বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ জুন।
কুড়িগ্রামের রাজীবপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে উপজেলা পোষ্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুঃখিত চন্দ্র (২৬) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মোগলবাসা ইউনিয়নের কিসমত মাল ভাঙা গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনার শিকার হন দুঃখিত চন্দ্র।
কুড়িগ্রামের রাজারহাটের ওমর পান্থাবাড়ী ইউনিয়নের ঘুমারু ভিমশীতলায় জমির আইলের পাশে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম নয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রামের ৪ উপজেলা থেকে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযান পরিচালনার জিআর ওয়ারেন্ট মূলে উলিপুরে একজন, সিআর ওয়ারেন্ট মূলে রাজিবপুরে ২ জন, জিআর সাজা ওয়ারেন্ট মূলে নাগেশ্বরীতে একজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে রাজারহাটে একজন।
১৯৭৩ সালের ২৬ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুড়িগ্রামে আসেন এবং জেলার সরকারি কলেজ মাঠে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তার আগমনের এ দিনটি উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়।