কুয়াকাটা

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সৈকতের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ওইসব স্থাপনা উচ্ছেদ করা হয়। 

শৈবাল চাষ নিয়ে কুয়াকাটায় কর্মশালা

শৈবাল চাষ নিয়ে কুয়াকাটায় কর্মশালা

উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শৈবাল চাষের সম্ভাবনা নিয়ে কুয়াকাটায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই কর্মশালায় গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মৎস্যজীবীরা অংশ নেন।

কুয়াকাটার আকাশ ফানুসে আলোকিত

কুয়াকাটার আকাশ ফানুসে আলোকিত

সোমবার সন্ধ্যার পর সমুদ্রসৈকত কুয়াকাটার আকাশটা হঠাৎই বদলে গেল। পশ্চিমে ডুবছে সূর্য, পূর্ব দিগন্তে জেগে উঠছে ফানুসের আলো। একে একে উড়ে যাচ্ছে শত শত আলোকিত ফানুস। কারো লাল, কারো নীল, আবার কারো গায়ে সোনালি ঝিলিক।

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গঙ্গামতির সৈকতে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।

দূষণ-বন উজাড়ে বিপর্যস্ত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত, ঝুঁকিতে লাল কাঁকড়া

দূষণ-বন উজাড়ে বিপর্যস্ত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত, ঝুঁকিতে লাল কাঁকড়া

সমুদ্র সৈকতে লাল কাঁকড়া ছুটোছুটি আর রোদেলা দুপুরে সবুজ ঝাউবনের ছায়ায় বিশ্রামের জন্যই পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে বলা হয় ‘সাগর কন্যা’। পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের জন্য যে কয়েকটি আকর্ষণীয় উপাদান রয়েছে, সেগুলোর একটি লাল কাঁকড়া। কিন্তু গত পাঁচ বছর ধরে ক্রমাগত সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, সৈকতের বনাঞ্চল ধ্বংস এবং মানুষের কর্মকাণ্ডে ধ্বংস হয়ে যাচ্ছে লাল কাঁকড়ার আবাসস্থল। ফলে হুমকিতে পড়েছে লাল কাঁকড়া, ক্রমেই কমে যাচ্ছে কাঁকড়ার সংখ্যা।

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শনিবার সকাল ১০টায় সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।