কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. আতিকুর রহমান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
কেন্দ্র
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৪৬ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
সৌদি পুরুষ ও এক নারী নভোচারীকে নিয়ে একটি রকেট রোববার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভিড়েছে। এক্ষেত্রে এটি দ্বিতীয় বেসরকারি মিশন। এদিকে কক্ষপথে যাত্রা করা এই দুই নভোচারী তাদের দেশের প্রথম নাগরিক।খবর এএফপি’র।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার ( ২০ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষার 'খ' ইউনিটের পরীক্ষা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন ও বাহিরে ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কয়লা সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। ফলে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্রটি।
চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে।
টেকনাফের শাহ পরীর দ্বীপের মানুষজন ছুটছেন আশ্রয়কেন্দ্রে। টেকনাফের হালকা, ভঙ্গুর বাড়িঘরগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এসব এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ভাঙ্গায় জমি নিয়ে দুই বিরোধকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন। ৮৯৯ মেট্রিক টন চাল ও ৮ লাখ ৯০ হাজার নগদ টাকা মজুদ রেখেছে জেলা প্রশাসন। এছাড়া শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এখান থেকে জরুরি হটলাইন নম্বরে (০২৩-৩৩৩-৬৩০-৭৩৯) ঘূর্ণিঝড় সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন চট্টগ্রামবাসী। পাশাপাশি জানমালের ক্ষতি কমাতে বিভিন্ন ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।