যক্ষ্মা রোগীদের চিকিৎসা অব্যাহত রাখা এবং ওষুধের সংকট মোকাবিলায় শ্রীলঙ্কাকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে ভারত।
কোটি টাকার
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেলে কাঙ্ক্ষিত হারে যানবাহন চলাচল করছে না। ফলে টোল আদায় থেকে যে আয় হচ্ছে, তার তুলনায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় দ্বিগুণ ব্যয় হচ্ছে। এতে প্রতি মাসে সরকারকে গড়ে সাড়ে ৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এদিকে উদ্বোধনের প্রায় তিন বছরেও টানেলের ব্যবহার প্রত্যাশিত মাত্রায় না বাড়ায় লোকসান কাটিয়ে উঠতে নতুন উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বুধবার (৭ অক্টোবর)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ কোটি টাকা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই কর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও একজন যাত্রিকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ভাঙন ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।