আগামী ১৮ ডিসেম্বর শনিবার ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস।’দিবসটি উপলক্ষে ওইদিন বিকাল সাড়ে তিনটায় সুপ্রিমকোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কোর্ট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও আর বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট করেন। রিটে জামালপুর-৪ আসনের এমপি মুরাদ হাসানে কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো: কামরুজ্জামান রায় ঘোষণা করবেন।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সব আপত্তিকর বক্তব্য সম্বলিত ভিডিও-অডিও রেকর্ড অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
লক্ষ্মীপুরের রামগতিতে পঞ্চম শ্রেণির ছাত্র তামীম ইকবালের (১২) বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তার চিকিৎসার জন্য তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪টি প্রতিষ্ঠান এবং ২৯ ব্যক্তির তালিকা হাইকোর্টে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের বিভিন্ন কারাগারের কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক হাজার ৯৮৭ আসামির বিষয়ে তথ্য দাখিল না করায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসাথে এ বিষয়ে শুনানির জন্য দুপুরে সময় নির্ধারণ করেছেন আদালত। পাশাপাশি শুনানিতে অ্যাটর্নি জেনারেলকেও উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
দুই সন্তানকে নিজের কাছে ফিরিয়ে নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন জাপানি মা নাকানো এরিকো।