ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ছয় বছরের এক মেয়ে শিশুসহ সাত জন নিহত এবং ১৪৪ জন আহত হয়েছে। খবর রয়টার্স।
ক্ষেপণাস্ত্র
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৫০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত চেরনিহিভের মধ্যস্থলে, একটি থিয়েটার এবং বিশ্ববিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা।
উত্তর কোরিয়ার নেতা কিম জন উন ক্ষেপণাস্ত্র, রকেট-চালিত গোলা এবং অন্যান্য অস্ত্র ব্যাপক মাত্রায় উৎপাদনের নির্দেশ দিয়েছেন। সোমবার একটি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র উৎপাদন প্লান্ট পরিদর্শন শেষে এই নির্দেশ দেন তিনি।
ইউক্রেনের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, এসময় আহত হয়েছেন আরও ৩১ জন। নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক।
রাশিয়ান ক্ষেপণাস্ত্র অ্যাপার্টমেন্ট ও নিরাপত্তা পরিষেবা ভবনে আঘাত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্রগুলো দেখিয়েছেন দেশটির নেতা কিম জং–উন। শোইগুর নেতৃত্বে উত্তর কোরিয়া সফরে রয়েছে রাশিয়ার একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার সেখানে ক্ষেপণাস্ত্রগুলো দেখানো হয়।
ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
চীন ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পীত সাগর অভিমুখে ‘বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আরেক দফা মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। উৎক্ষেপণ করেছে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে পড়েছে বলে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।
উত্তর কোরিয়া আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যা বিধ্বস্ত হয়েছে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যকার সমুদ্রে। এ নিয়ে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।