ইন্দোনেশিয়ায় ভোজ্য তেলের দাম বৃদ্ধি ও প্রেসিডেন্ট জোকো উইদোদোর কার্যকালের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। জবাবে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
ক্ষোভ
পেরুতে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভের মুখে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর নেতৃত্বাধীন সরকার বিক্ষোভ দমনে এক মাসের জন্য এ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খবর আল-জাজিরার।
যশোর প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে দুটি বাম রাজনৈতিক দল। আজ দুপুরে যশোর শহরের ভোলাট্যাংক রোডে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
শিক্ষক সংকট ও সেশনজট নিরসনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।
রাশিয়ার ২১টি শহরে ছয়শোর বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ।রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
আলোচিত-সমালোচিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর দেয়া অবৈধ নিয়োগ বাতিল, গণনিয়োগ বন্ধ এবং সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লাগামহীন দূর্নীতির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
হিজাব বা কোনো ধর্মীয় প্রতীক পরে ক্লাস নেয়া যাবে না, কর্তৃপক্ষের এই আদেশের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি বেসরকারি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন।
৫ দফা দাবিতে কুমিল্লার লালমাই অবস্থিত অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বাড়িতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষন ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।