ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের একজন শিক্ষার্থীকে পারিবারিক নির্যাতনে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।ইলমা চৌধুরী মেঘলা নামে এই তরুণী নিহত হন মঙ্গলবার রাতে। এ ব্যাপারে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তার বাবা।
ক্ষোভ
পাবনা প্রতিনিধি:দু’দিনের মাথায় একই উপজেলায় সোমবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় দুবলিয়া হাজি জসিম উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহতের প্রতিবাদে সোমবার রাতে সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
দিল্লির সীমানায় ১৫ মাস ধরে বিক্ষোভ দেখানোর পর অবশেষে আন্দোলনে ইতি টানলেন কৃষকরা। সরকারের লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর তাদের এই সিদ্ধান্ত।সরকার কৃষকদের উপর থেকে সব পুলিশ কেস প্রত্যাহার করে নেয়ার দাবি মেনে নিয়েছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কোভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রোববার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ছোঁড়ে। এ সময়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়।
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর দাবিতে চট্টগ্রামে আন্দোলন চলছে। বুধবার বেলা ১১টার দিকে নগরের চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
রাজধানীর রামপুরায় সোমবার রাতে বাসচাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় (১৯) নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে তারা।
বাসে অর্ধেক ভাড়া দেয়ার দাবি করে 'ধর্ষণের হুমকি' পাওয়ার অভিযোগে রবিবার বিক্ষোভ দেখিয়েছে একদল ছাত্রী।গত দুদিন ধরেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাসে অর্ধেক ভাড়া দেবার দাবিতে খণ্ড খণ্ড আন্দোলন করছে শিক্ষার্থীরা।
সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবার সুদানের চিকিৎসকদের স্বতন্ত্র সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস এক বিবৃতিতে এই তথ্য জানায়।
হাফ পাস চালুর দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আন্দোলন করছে ছাত্ররা। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।
গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজ মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর কলেজ প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ের নিশ্চয়তা দিলে রাস্তা থেকে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।