এক সপ্তাহের বেশি সময় ধরে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাক চালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র।
ক্ষোভ
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যে সরকারি কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরার নিষেধাজ্ঞার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি করেছেন কর্নাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ।
কানাডার রাজধানী অটোয়া দ্বিতীয় দিনের মতো ট্রাক চালকদের অবরোধের মুখে অচল হয়ে আছে। টিকা না নেয়া ট্রাক চালকরা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়েছিল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে হকাররা।
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে।
কাজাখস্তানে কয়েকদিন ধরে চলতে থাকা বিক্ষোভের এক পর্যায়ে সরকারবিরোধী বিক্ষোভকারীরা আলমাটি শহরের থানাগুলো দখল করার চেষ্টা করার পর নিরাপত্তা বাহিনী এক অভিযান চালালে বেশ কিছু লোক নিহত হয়েছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলির অব্যাহত হত্যাকাণ্ড ও ধরপাকড়ের প্রতিবাদ এবং ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লাহোরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।
ইরানে হেইদার গোরবানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হবার পর তার বাড়ির সামনে সমবেত বিক্ষোভকারীরা সরকারবিরোধী শ্লোগান দিয়েছে - যা ইরানে এক বিরল ঘটনা।
আফগানিস্তানের কয়েক ডজন নারী তাদের শিক্ষা ও চাকরি করার অধিকার রক্ষা এবং তালেবান সরকারে নারীদের প্রতিনিধিত্ব রাখার দাবিতে বৃহস্পতিবার কাবুলে বিক্ষোভ করেছেন। খবর এএফপি’র।