খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু বেড়েছে পরীক্ষা কেন্দ্র

খুবি ১ম বর্ষ ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর, বেড়েছে পরীক্ষা কেন্দ্র

খুবি ১ম বর্ষ ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর, বেড়েছে পরীক্ষা কেন্দ্র

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।