খুলনার রূপসায় পুলিশের অভিযানে পিস্তলের ২ রাউন্ড তাজা গুলি ও ১৫ পিস ইয়াবাসহ তাজুল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
খুলনায়
খুলনায় গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে বাটা এবং কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ।
খুলনার দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়ার মান্নান শেয়ালীর বাড়ি থেকে ৭ জুয়াড়িকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও খুলনা মেট্রোপলিটন পুলিশ।সোমবার (৭ এপ্রিল) সকালে গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত পলাশ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।সোমবার (৭ এপ্রিল) সকাল ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনায় পঞ্চবীথি ক্লাবের দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
গাজীপুর জেলার শ্রীপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরণের অভিযোগে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, জাতীয় নাগরিক নেতা ইমন মোল্লাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
খুলনার তেরখাদা উপজেলা সদরের রামমাঝি এলাকার নড়াইল-তেরখাদা সড়কের পাশে কলা বাগান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৫টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।
খুলনা নগরীর বাগমারা ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শাহীন (৫০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত সোয়া ১১টায় এ ঘটনায় ঘটে।
খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম মাহলদাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।