ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
গুলি
রাজধানীর কদমতলীর শনিরআখড়া ক্রোকারেজ দোকানে ঢুকে মো. আসলাম খান (৩৮) নামক ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসী মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু নামে একজনকে দুটি পিস্তল ৯ রাউন্ড গুলি একটি কার্তুজ ও খোসাসহ আটক করেছে স্থানীয় জনতা। ব্যবসায়ী আসলাম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় রাসেল, মোহনসহ তিনজন আহত হয়েছেন।
ফেনীর ছাগলনাইয়ায় জমিতে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোশাররফ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার উপজেলার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকা থেকে শুভ দাস (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেক্সিকোর ক্ষমতাসীন মোরেনা পার্টির এক আইনপ্রণেতাকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদককারবারির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ গ্রুপ ও নবী গ্রুপের সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের ডাউনটাউনের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলির ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন।
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এক নারীর ছুরিকাঘাতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশের গুলিতে হামলাকারী ওই নারী নিহত হন।
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এলোপাতাড়ি গুলির ঘটনার প্রায় এক দিন পার হলেও কেউ মামলা করতে থানায় আসেননি। এ অবস্থায় বাদী না পাওয়া গেলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে কি না, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিকে পুলিশের একটি প্রতিবেদনে ঘটনাটিকে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।