২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল সেই গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
গ্রেনেড
বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাজাপ্রাপ্ত ১৬ আসামি এখনও পলাতক। এদের একজন ছাড়া বাকিরা কে কোথায় আছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার চেষ্টা করছে সরকার।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই রায় কার্যকর করার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে।
আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মূলহোতা ও বাস্তবায়নকারী ১৯ জনকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের ওপর হাইকোর্টে বাধ্যতামূলক ডেথ রেফারেন্স শুনানির জন্য প্রায় প্রস্তুত।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্য ছিল আমাকে হত্যা করা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল রচনা করে আমাকে রক্ষা করেছিলেন।
ভারতের কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান প্রাণ হারিয়েছেন। কাশ্মীরের ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। ওই সময় সশস্ত্র সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ ছাড়া গোলাগুলির ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করা হয়েছে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলাও করা হয়।
কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে গোলাম নবী নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।
আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় বিচারিক আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স, আসামিদের করা আপিল হাইকোর্টের শুনানি শুরু হয়েছে।