টাঙ্গাইলের নাগরপুরে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
ঘন
নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এতে বেলা ১২ টা পর্যন্ত বেসরকারি তিনটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছে। তবে শঙ্কার কোনো কারণ নেই বলে মনে করছেন বিমানবন্দর কতৃপক্ষ।
ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছে রাশিয়া।দেশটি জানিয়েছে, লোহিত সাগরে হুথি গোষ্ঠী কর্তৃক জাহাজে হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের ভুল সুবিধা নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
গত দুই দিন ধরে সূর্যের দেখা পাচ্ছে না ঠাকুরগাঁওবাসীর। চলছে শৈতপ্রবাহ। হিমালয়ের পাদদেশ হওয়ায় প্রতিবছর এ জেলায় শীতের প্রকোপ অন্য জেলার চেয়ে বেশী। এর সাথে শুরু হয়েছে পৌষের হিমেল বাতাস, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর তীব্র শীত। চরমে উঠেছে জনদুর্ভোগ। প্রতি বছরের মত এবারও শিরশিরে ঠান্ডায় নাকাল প্রাণীকুল।
মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে, যা স্থায়ী হতে পারে দুপুর পর্যন্ত। বুধবার (১০ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।
নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শাহ আজমকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে (এমজিআই) ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে নামতে না পেরে সিলেট ও ভারতের কলকাতায় অবরতণ করেছে ৩টি বিমান।