আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট ১২ দিনে হামলা, সংঘর্ষ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় সারা দেশে ১৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘর
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ৫০টি বসতঘর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন।
কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সংঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
জামালপুর-৫ সদর আসনে নৌকা ও ঈগলের সমর্থকদের মাঝে সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছে।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দের বাজারের কাছে বালিগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বরিশালের উজিরপুরের ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন।
কুষ্টিয়া-৪ আসনে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। এছাড়াও তিনটি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাকামীদের সাথে বন্দুকযুদ্ধে চার সেনা সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে।