ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘর
চাঁদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাজমা আক্তার (৫৫) নামে সহকারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের সাখে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার, ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আটজন।
সিলেটের জৈন্তাপুরে ছোটারী সেনগ্রামের বিল নিয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ছোটারী সেনগ্রামের আবদুল খালিক ও হানিফের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বান্দরবানের তুমব্রু সীমান্তে নোম্যান্সল্যান্ডে অভিযান চালাতে গিয়ে গুলিতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের এক কর্মকর্তা ও এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন রোহিঙ্গা।
বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুটি বিধ্বস্ত হয়।
ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
রাজধানীর পোস্তগোলা ব্রিজে রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।
কিশোরগঞ্জের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরজেলার কাপাসিয়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার বিকেলে কাপাসিয়ার মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।